ওমিক্রন আটকাতে আবার লক ডাউন বড় সিদ্ধান্ত নিতে পারে অনেক দেশঃ
করোনার নতুন রূপ ওমিক্রন খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ওমিক্রন থামাতে এখনও কার্যকারী নয় টিকা, এমনটাই মনে করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গন। ইতি মধ্যেই who জানিয়েছেন এখন পর্যন্ত এই ভাইরাস ৭৭ টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকল দেশ কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সেই কারনে আবার লকডাউন এর সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে।
করোনা পরীক্ষা বাড়িয়ে সংক্রমণ চিহ্নিত করে শৃঙ্খল ভাঙতে সমস্ত প্রচেষ্টা করছে একাধিক দেশ।
করোনার নতুন প্রজাতি ওমিক্রন দাপট নিয়ে অনেক দেশ উদ্বিগ্ন। এদিকে লকডাউনের সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ করেছেন একাধিক দেশ ও মহল।
তাই জনগনের করোনায় সচেতনতা থাকাটা বেশি জরুরী। নিজে মাক্স পরবো অন্যকে পরার পরামর্শ দিব। জীবাণু নাশক দিয়ে হাত পরিষ্কার করবো।
কোভিড-১৯-এর ওমিক্রন ভেরিয়েন্টের প্রাথমিক প্রমাণ থেকে জানা যায় যে এই প্রজাতি পুনরায় সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। যাদের আগে করোনা ছিল তাদের ওমিক্রন এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ভাইরাসের স্পাইক প্রোটিনের চরিত্রে একাধিক বার বদল ঘটে এই রূপের জন্ম।
যাঁরা দু'দু'টি ভ্যাকসিন নিয়ে হাতে (থুড়ি মোবাইলে) প্রমাণপত্র নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁরাও আর মোটেই নিরাপদ নন। ওমিক্রন এতটাই আলাদা এর কাছে ভ্যাকসিন ও অসহায়।
এই ভেরিয়েন্টটি কতটা ছোঁয়াচে, কতটা বিপজ্জনক ও ক্ষতিকর। এই প্রজাতির হাই মিউটেশন রয়েছে বলে জানা গেছে এবং তা দেশের জন্য গুরুতর জনস্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে।
মাস্ক পড়ি নিরাপদ থাকি।
1 Comments
Beautiful content.
ReplyDelete